ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় হাসান-শরিফুল-মাহেদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

প্রেসিডেন্টস কাপ ও টি-টোয়েন্টি কাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে আসন্ন উইন্ডিজ সিরিজে ওয়ানডে দলে সুযোগ পেলেন তরুণ তিন বোলার।

গত বছরের মার্চে করোনায় খেলা স্থগিত হওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় হাসান মাহমুদের। আগামী বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ২১ বছর বয়সী লক্ষ্মীপুরের এই তারকা পেসার।

উইন্ডিজ সিরিজে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে মিরপুরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি কাপে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই তারকা পেসার। টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের হয়ে ১০ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ১৬ উইকেট।

ক্যারিবীয় দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেকের অপেক্ষায় অফ স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান। দেশের ক্রিকেটে ‘মেহেদি’ নামে একাধিক ক্রিকেটার থাকায় নিজের নাম পরিবর্তন করে মাহেদি হাসান রাখেন তিনি।

সবশেষ টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ ম্যাচে ১৪৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে রাজশাহীর হয়ে চার উইকেট শিকার করেন এই অফ স্পিনার। খুলনার এই ২৬ বছর বয়সী ক্রিকেটার এর আগে জাতীয় দলের হয়ে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। এবার সুযোগ পেলেন ওয়ানডে দলে। সবকিছু ঠিক থাকলে বুধবার শুরু হতে যাওয়া ক্যারিবীয় দলের বিপক্ষে টাইগার একাদশে জায়গা পাবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102