ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ।
এন্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। টপ অর্ডার ব্যাটসম্যানদের সবাই দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। সপ্তম উইকেটে আশেন বান্দারা ও হাসারাঙ্গা ডি সিলভার ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে লড়াকু পুঁজি পায় সফরকারীরা। ৬ উইকেটে ২৭৪ রানে থামে লঙ্কানরা। বান্দারা ৫৫ ও হাসারাঙ্গা ৮০ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ৩৯ রানে ২ উইকেট হারালেও পথ হারায়নি উইন্ডিজ। ড্যারেন ব্রাভোর দুর্দান্ত সেঞ্চুরি, শেই হোপ আর অধিনায়ক কাইরন পোলার্ডের হাফ সেঞ্চুরিতে ৯ বল আগে জয় নিশ্চিত করে ক্যারিবিয়রা।