ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওয়াসার এমডির কক্ষে বিষধর সাপ ছাড়ল কারা?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৫ বার পঠিত

রাজধানীর প্রাণকেন্দ্র ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত কারওয়ানবাজার। আর এই কারওয়ানবাজার অবস্থিত ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়। এ কার্যালয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, সদ্যবিদায়ী ডিএমডি এডমিন আবুল কাশেম (বর্তমানে পদ শূন্য) ও সচিব শারমিন হকের কক্ষ থেকে তিনটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ঢাকা ওয়াসার প্রধান কার্যালয় থেকে গত কয়েক দিনে তিনটি বিষধর সাপ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্ধারের পর সাপগুলোকে মেরে ফেলা হয়েছে।

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুসজ্জিত ও সুরক্ষিত এই ভবনে কিভাবে বিষধর সাপগুলো ঢুকেছে তা নিয়ে সুষ্পষ্টভাবে কেউ কিছু বলছেন না। তবে অনেকে মনে করছেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিষয়ে কিছু কর্মকর্তা-কর্মচারী অনেক দিন ধরেই ক্ষুব্ধ। তাদেরকেই সন্দেহ করছে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, ঢাকা ওয়াসা ভবন সুসজ্জিত ও সুরক্ষিত হওয়ার পরেও কারা সাপ ছাড়ল বা সাপ কিভাবে এসেছে, এ ব্যাপারে কিছু বুঝতে পারছি না। স্বাভাবিকভাবেও ঘটতে পারে।

ভবন থেকে তিনটি বিষধর সাপ উদ্ধারের বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান’কে কয়েক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102