ads
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ককটেল ছুড়ে বিকাশ ব্যবসায়ীর টাকা নিয়ে পালাল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে ফারুক হোসেন নামের এক বিকাশ ব্যবসায়ীর উপর ককটেল ছুঁড়ে ৬ লাখ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে শিমুল হোসেন নামের আরেকজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টায় উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজারের যমুনা রোডের সামনে হঠাৎ বিকট শব্দ হয়। সেখানে দেখা যায়, বিকাশ ব্যবসায়ী ফারুক ব্যবসা বাণিজ্য শেষে টাকা নিয়ে দোকান থেকে বের হন। সঙ্গে সঙ্গে দুটি প্রাইভেট কার থেকে কয়েকজন তাকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। ভয়ে তার হাত থেকে টাকার থলে পড়ে যায়। এটি দেখে পাশের দোকানদার শিমুল হোসেন দৌড়ে আসলে; তাকে উদ্দেশ্য করেও ককটেল মারা হয়। এতে শিমুল গুরুতর আহত হয়। তবে আশেপাশের লোকজন জড়ো হওয়ার আগেই দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্যবসায়ী ফারুক বলেন, ‘আমি দোকান বন্ধ করে টাকার ব্যাগটা মাত্র হাতে নিয়েছি। এমন সময় প্রাইভেট কার থেকে ৫-৭জন লোক নেমে আমার দোকান লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। এরপর আমার ব্যাগে থাকা ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা’।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102