ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আরসার ৪ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

কক্সবাজারের উখিয়া থেকে আরসার অস্ত্র কমান্ডারসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে পালংখালী ইউনিয়নের তেলখোলা-বরইতলী পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪৩ কেজি বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য, একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, চারটি পিস্তলের বুলেট, তিনটি ওয়ান শুটারগানের বুলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসু (২৯), শফিক (২৮), সিরাজ (৩০), রহিমুল্লাহ প্রকাশ মুছা (২৭)।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় উখিয়ার পালংখালীর ৬ নম্বর ওয়ার্ডের তেলখোলা-বরইতলী পাহাড়ের রাস্তার মুখোমুখি এলাকায় অভিযান চালিয়ে মো. শফিক, মো. সিরাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি ৫৩০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে তেলখোলা-বরইতলী গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আরসার জিম্মাদার রহিমুল্লাহ মুছা ও আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসুকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102