ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে ফের দুজনকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে একদিনের ব্যাবধানে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ইরানী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইয়াছিন (৩০) ও মো. আয়াত উল্লাহ (৪০)। দুজনই ওই ক্যাম্পের সি সাব ব্লকের এইস/৭৬ এর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

তিনি জানান, নিহত হওয়া দুজন রাতে ব্লকে অবস্থান করছিলেন। এ সময় কয়েক অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী গিয়ে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. ইয়াছিনের মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সৈয়দ হারুন অর রশীদ।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে মোহাম্মদ জসিম (২৫) নামের এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102