ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে কবির আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক যুবক।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উখিয়ার বালুখালি ক্যাম্প-৯ এর এ/৭ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে। আহত মো. রফিক ক্যাম্পের ক্যাম্প ২ ইস্ট, ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ১৫-২০ জনের সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীর দল হঠাৎ কবিরকে গুলি করে পালিয়ে যায়। মরদেহ এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102