ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দল গিয়াস বাহিনীর প্রধান গিয়াস ডাকাতকে আটক করেছে।

গিয়াস হ্নীলা রংগীখালী এলাকার গুরা মিয়ার ছেলে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।

তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম রঙ্গিখালীর শিলের জেরি পাহাড়ের ঢাল থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে একাধিক মামলার আসামি গিয়াস উদ্দিনের কাছ থেকে ১টি দেশি একনলা বন্দুক, ১টি ওয়ান শুর্টারগান, ২ রাউন্ড রাবার কার্তুজ এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক এ আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আদালতে অস্ত্র, মাদক, হত্যা ও অন্য ধারায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102