ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে জাল কাগজসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত
জাল কাগজসহ গ্রেফতার রোহিঙ্গা নারী কহিনুর আকতার

কক্সবাজারের টেকনাফে তথ্য গোপন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টাকালে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের হাতে আটক ওই নারীর নাম কহিনুর আকতার (২০)। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরী খোলা গ্রামের মো. ছিদ্দিকের মেয়ে। কোহিনুর একজন রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম।

তিনি জানান, রোববার সকালে ওই নারী উপজেলা নির্বাচন অফিসে এসে এক কর্মাচারীর হাতে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা কাগজপত্র যাচাই করে দেখা যায় যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদনের সঙ্গে ফাইলটি জমা দিয়েছিলেন।

এদিকে গত ২৬ মে যাচাই বাচাই কমিটি তথ্য গোপন ও ভুয়া তথ্য দেওয়ার দায়ে আবেদনটি বাতিল ঘোষণা করেন। এরপর প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হককে তা জানানো হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, এক রোহিঙ্গা নারী জাল কাগজ নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এসেছিল। খরর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102