ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী স্টেশনে ডিস লাইন মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব উল্লাহ ওরফে জাহাঙ্গীর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ( ১৫ জুলাই) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর টেকনাফের হোয়াইক্যংয়ের ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাদশা মিয়ার ছেলে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) মো. শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীরের স্বজন ও স্থানীয়দের বরাতে এসআই শামীম হোসেন বলেন, দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশন সংলগ্ল নাছরপাড়ায় একটি বাড়ির পাশে জাহাঙ্গীর ডিস এবং ইন্টারনেট সংযোগ দিতে যান। এক পর্যায়ে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন গাছের ওপর উঠেন। এতে গাছটির মধ্য দিয়ে টানা বিদ্যুতের সংযোগ তারের সঙ্গে অসতর্কতাবশত স্পর্শ লেগে বিকট শব্দ হয়। এরপর তিনি অবচেতন হয়ে গাছের ওপর আটকে থাকেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাইমুন মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের মরদেহ বাড়িতই রয়েছে বলেও জানান এসআই শামীম হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102