ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত

কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতদের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102