ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

কক্সবাজারে অপহৃত এক কিশোরীকে ১২দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে সাওয়াল করিম (২২) নামে এক যুবক ও তার বাবা বশির আহমেদকে গ্রেফতার করা হয়। সোমবার মহানগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিমপাড়া গ্রামে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। সাওয়াল করিম এর আগে ২০১৮ সালেও আরও দুই কিশোরীকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করেছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, অপহৃত কিশোরীকে সাওয়াল করিম স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ভিকটিম তার বাবা-মাকে জানায়। এরপর ভিকটিমের বাবা বিষয়টি সাওয়ালের বাবা-মাকে অবগত করলে উল্টো ক্ষিপ্ত হন তারা। গত ১ জুন কিশোরী তার খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকজন সহযোগীকে নিয়ে সাওয়াল ভিকটিমকে অপহরণ করেন। এরপর মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়। সেই অনুযায়ী সোমবার অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে সাওয়াল করিম ও তার বাবা বশির আহমেদকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, সাওয়ালের বিরুদ্ধে চকরিয়া থানায় অপহরণের মোট তিনটি মামলা রয়েছে। ২০১৮ সালের শুরুর দিকে ১৩ বছর বয়সী এক কিশোরী এবং ওই বছরের সেপ্টেম্বর মাসে আরেক কিশোরীকে অপহরণ করেছিল। গ্রেফতারদের সোমবার চকরিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102