ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

কক্সবাজার শহরে ‘তালিকাভুক্ত একজনসহ তিন সন্ত্রাসীকে’ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। যাদের বিরুদ্ধে অস্ত্র লেনদেনসহ নানা অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার (৯ মে) সকালে কক্সবাজার শহরের মাঝির ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়ার আব্দুল গাফ্ফারের ছেলে রুহুল আমিন ওরফে সোহেল (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৫) এবং কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।

আটকদের মধ্যে রুহল আমিন ওরফে সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। অন্য দুজন তার সহযোগী।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, কক্সবাজার শহরের মাঝির ঘাট এলাকা দিয়ে দুর্বৃত্ত চক্রের কতিপয় সদস্যরা অটোরিকশাযোগে অস্ত্র বহন করছে খবরে পুলিশের একটি অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে। একপর্যায়ে সন্দেহজনক একটি অটোরিকশা দেখতে পেয়ে থামিয়ে তল্লাশি করা হয়। এতে শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি একটি বন্দুক ও ৫টি গুলি পাওয়া যায়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।

আটকরা এক ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র ও গুলি ক্রয় করে কক্সবাজার শহরের একটি দুর্বৃত্ত চক্রের নিকট পৌঁছে দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102