ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৬৬ বার পঠিত

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা পাচার ও ২৭ লক্ষ ৭ হাজার নগদ টাকা উদ্ধার মামলায় রোহিঙ্গাসহ দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অর্থ অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামীদের কাছ থেকে জব্দকৃত নগদ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. বেদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কলিম উল্লাহর ছেলে নাজমুল হুদা (৩০) ও রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ছলিম উল্লাহ মেম্বারের ছেলে মো. শরীফ (৪২)।

রায় ঘোষণার সময় মো. শরীফ আদালতে উপস্থিত ছিলেন। রোহিঙ্গা নাজমুল হুদা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ মো. রেজাউর রহমান এবং আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক মামলাটি পরিচালনা করেন।

পিপি সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১৫ এর একটি টিম শহরের লিংক রোড এলাকা থেকে দুই মোটরসাইকেল আরোহীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে। এ ঘটনায় র‍্যাব-১৫ এর ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে একজন হাজতে রয়েছেন অপরজন পলাতক।

মামলার বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102