ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে করোনায় ১১ রোহিঙ্গার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে এখন পর্যন্ত ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ছাড়া এসব ক্যাম্পে এখন পর্যন্ত ৫০১ জন রোহিঙ্গা প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের স্বাস্থ্য সমন্বয়ক ডা. আবু মোহাম্মদ এইচ তোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহামারি শুরুর প্রথম থেকেই সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চেষ্টা করে যাচ্ছে। এরপরও এখন পর্যন্ত ৫০১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত করোনায় মারা গেছে ১১ জন। যারা আক্রান্ত হচ্ছে তাদের দ্রুত আইসোলেশন করা হচ্ছে।

এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৮৮ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২৪ জন ছিল। যার মধ্যে সদর উপজেলায় শনাক্ত ৩ হাজার ৭১০ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে স্বস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ জেলায় আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন। একই সঙ্গে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102