ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে চকরিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় দাওয়াত দিয়ে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ২ জুন বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার বিকালে থানায় মামলা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। ভিকটিমের মা বাদী হয়ে ২ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন খুটাখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ গর্জনতলীর ফখরুল ইসলামের মেয়ে রোকসানা আক্তার তার বাড়িতে বিয়ের দাওয়াত দিয়ে ওই শিশুটিকে নিয়ে যায়। পরে দুপুরে ভাত খাওয়ার পর পানির সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে ওই শিশু। এসময় পূর্ব থেকে ওই ঘরে থাকা একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইউনুছ তাকে ধর্ষণ করেন। দীর্ঘ সময় জ্ঞান না ফেরায় ওই শিশুকে নিজ ঘরে দিয়ে আসে। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্র্তি করা হয়। চিকিৎসার পর তার জ্ঞান ফিরলে মাকে ধর্ষণের বিষয়টি জানায় ওই শিশু।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামি ধরতে পুলিশের একটি টিম কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102