ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

কক্সবাজারে ছুরিকাঘাতে মো. সাবিল (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন মুহরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাবিল কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও দক্ষিণ মুহুরীপাড়ায় হাকিম উল্লাহর ছেলে।

অভিযুক্ত হোসেন দক্ষিণ জানারঘোনা এলাকার কলিম উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালের দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার হোসেন নামের এক যুবকের সঙ্গে কলেজছাত্র সাবিলের কথা কাটাকাটি হয়। ওই সময় স্থানীয় এক দোকানদার দুজনকে থামান। এরপর তারা যে যার মতো সেখান থেকে চলে যান। এরপর দুপুরের দিকে হোসেন আবার ছুরি নিয়ে এসে সাবিলকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন।

স্থানীয়রা সাবিলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় উত্তেজিত জনতা হোসেনের বড়ভাই জুবাইরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মামলার প্রক্রিয়া চলছে। আটক হোসেনের ভাইকে আসামি করা হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সাবিলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102