ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

কক্সবাজার শহরে কলেজের গেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিদুয়ান নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের সিটি কলেজ গেটের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে নিহতের স্বজনদের দাবি, ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে রিদুয়ানের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।

নিহত রিদুয়ান শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও চট্টগ্রাম মহসীন কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের নিকট আত্মীয় শাহজাহান জানান, শহরের রুমালিয়ারছড়া পিটি স্কুল এলাকার ছোটনের নেতৃত্বে গরু হালদা এলাকার আহাত, রাহাত, সাকিবসহ আরও ৮/১০ জন মিলে রিদুয়ানকে সিটি কলেজ গেটের প্রধান সড়কে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে রিদুয়ানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ এখন হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক কক্সবাজার সদর হাসপাতালের মর্গে বলেন, ছুরিকাঘাত করে আমার ছেলেকে যারা হত্যা করেছে। আমি তাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

তবে কক্সবাজার সদর মডেল থানার ওসি মনীরুল গিয়াস বলেন, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। মূলত দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারির এ পর্যায়ে ছুরিকাঘাতে কলেজছাত্র রিদুয়ানের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। জড়িতের গ্রেফতারের অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102