ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে তর্কাতর্কির পর যুবককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৮ বার পঠিত

সোমবার (১১ এপ্রিল) ভোরে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম (১৭) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদপাড়ার মৃত ছগির আহমদের ছেলে। তার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় মুদির দোকান রয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, রোববার সন্ধ্যায় ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় তারেকুল ইসলামের সঙ্গে দিবা ব্রিক ফিল্ডের (ইটভাটা) কয়েকজন শ্রমিকের তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা এসে মধ্যস্থতা করে বিরোধের মীমাংসা করে দেন।

সোমবার ভোরে তারেকুল বাড়িতে সেহেরি খেয়ে স্থানীয় মসজিদে নামাজ আদায় করেন। এরপর ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় নিজের দোকানের সামনে তারেকুলকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ইটভাটার শ্রমিকদের সঙ্গে তর্কাতর্কির জেরে নাকি; অন্য কোনো বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশের তদন্ত অব্যাহত রেখেছে। নিহতের স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি মো. আব্দুল হালিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102