ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ, গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

কক্সবাজারে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দু’জন মামলার এজাহারভুক্ত আসামি, বাকিরা তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে ধর্ষণকাণ্ডের মূল হোতা আশিক এখনও ধরা পড়েননি।

গত বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে স্বামী-সন্তানসহ বেড়াতে যান ওই নারী। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। এ সময় আরেকটি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে তিনজন।

এরপর তাকে নেওয়া হয় কলাতলীতে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা ওই নারীকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষ বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে র‌্যাব এসে ওই নারীকে উদ্ধার করে।

প্রথমে ঘটনার এ ধরনের বর্ণনা দিলেও পরে অবশ্য আদালতের জবানবন্দিতে ওই নারী তিন মাস ধরে কক্সবাজারে অবস্থান করছেন বলে উল্লেখ করেন। ছেলের চিকিৎসার জন্য টাকা যোগাড় করতে তারা কক্সবাজারে আছেন বলে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102