ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন।

নিহত ব্যক্তির নাম আকতারুজ্জামান পুতু বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিক বাবুলের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে আকতারুজ্জামান পুতুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পুতুর মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনিরুল গিয়াস জানিয়েছেন, আহতদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102