ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে পর্যটককে ধর্ষণ: আশিক ৩ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৫৫ বার পঠিত

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী এ আদেশ দেন।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) সকালে আশিককে ঢাকা থেকে কক্সবাজার কারাগারে আনা হয়।

আশিকুল ইসলাম আশিক কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। সে মামলার প্রধান আসামি।

আশিককে গত ২৬ ডিসেম্বর রাতে মাদারীপুর থেকে আত্মগোপন অবস্থায় গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে ঢাকায় নেওয়ার পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটক নারীকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিন্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ উঠে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয় আরো তিনজনের বিরুদ্ধে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিনকে।

মামলার এজাহারভূক্ত প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক, মেহেদী হাসান বাবু, ইসরাফিল হুদা জয় ও রিয়াজ উদ্দিন ছোটন গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলায় সন্দেহভাজন গ্রেফতার হয় আরো ৩ জন।

মহিউদ্দীন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে ঢাকা থেকে কক্সবাজার কারাগারে আনা হয়। পরে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। রিমান্ড আবেদনের শুনানির জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য করে আদেশ দেন। আজ শুনানি শেষে আশিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

আশিকে মঙ্গলবার রাতের মধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন।

এর আগে মামলায় গ্রেফতার ৫ আসামিকেও রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে সোমবার রাতে মামলার এজাহারভূক্ত সর্বশেষ পলাতক আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকেও আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102