কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুশীলা দাশ নামে এক নারী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঐ উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলারচর ও বড় ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন- তাবেলারচর গ্রামের আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন ও বড় ঘোপ জেটিঘাট এলাকার শ্রমিক সাহাব উদ্দিন।
কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।