ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে বাইকে গ্রীন লাইন বাসের ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী গ্রীন লাইন বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বান্দরবানের লামা উপজেলার ফাইতং ৩ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার মো. বশির আলমের ছেলে মুহাম্মদ আরমান শাকিল (২৪) ও একই ওয়ার্ডের খুরপাইনঝিরির মো. আবু মোছার ছেলে ইসমাইল সিদ্দীকি (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন রুদ্র দে জাগো নিউজকে বলেন, গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। এ সময় আরমান ও ইসমাইল মোটরসাইকেলে চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয় গ্রীন লাইন বাসটি। আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত গ্রীন লাইন পরিবহনের বাস ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102