ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

সাখাওয়াত হোসাইনঃ কক্সবাজারের ৯টি উপজেলায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ায় পূর্ণিমার জোয়ারের পানি ৩ থেকে ৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৭ মি.মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে টানা বর্ষণের সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। এতে কক্সবাজার সদরের পিএমখালী, পোকখালী, ভারুয়াখালী, গোমাতলী, ঈদগাঁও, ইসলাম, পেকুয়া, টেকনাফ, চকরিয়া, উখিয়ার জালিয়াপাড়া, ইনানী, টেকনাফের সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার নিম্ন অঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, সাবরাংয়ের বেশ কয়েকটি গ্রামের অন্তত ৭ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জোয়ারের পানি নেমে গেলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। পরে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা প্রদান করা হবে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, অতিবৃষ্টির কারণে বাহারছড়া ইউনিয়নে একদিকে পাহাড়ধস অন্যদিকে জোয়ারের পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ ইউনিয়নের দক্ষিণে বসবাসকারী মানুষগুলো পাহাড়ধস ও জোয়ারের পানির আতঙ্কে রয়েছে।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন জানান, ভারী বর্ষণের ফলে কক্সবাজারে কিছু রোহিঙ্গা ক্যাম্প প্লাবিত হয়েছে। তবে কয়টি ক্যাম্প প্লাবিত হয়েছে তা জানতে সময় লাগবে। কিছু পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার উপকূলে যে সমস্ত নৌযান চলাচল করে সেসব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থেকে মাছ শিকারের কথা বলা হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৭ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102