ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ নামে একটি মাদরাসায় সন্ত্রাসীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন মাদরাসা ছাত্র, তিনজন শিক্ষক ও দু’জন ভলান্টিয়ার রয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

ঘটনাস্থলে নিহতরা হলেন- ১২ নম্বর ক্যাম্পের জে-৫ ব্লকের মাদরাসা শিক্ষক হাফেজ মো. ইদ্রীস (৩২), ৯ নম্বর ক্যাম্পের ২৯ নম্বর ব্লকের মৃত মুফতি হাবিবুল্লাহর ছেলে মাদরাসা ছাত্র ইব্রাহীম হোসেন (২৪), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ৫২ ব্লকের নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২২) (ভলান্টিয়ার) ও একই ব্লকের আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২) (ভলান্টিয়ার)।

এছাড়াও হাসপাতালে নেওয়ার পর মারা যান ১৮ নম্বর ক্যাম্পের এফ ২২ ব্লকের মো. নবীর ছেলে মাদরাসা শিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫), ২৪ নম্বর ক্যাম্পের রহিমুল্লাহর ছেলে মাদরাসা শিক্ষক হামিদুল্লাহ (৫৫) ও ১৮ নম্বর ক্যাম্পের এইচ ৫২ ব্লকের নুর মোহাম্মদের ছেলে মাদরাসা ছাত্র নুর কায়সার (১৫)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে বালুখালীর ১৮ নম্বর ক্যাম্পের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ নামে একটি মাদরাসায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন রোহিঙ্গা মারা যান।

এপিবিএন আরও জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হামলাকারীদের একজনকে অস্ত্রসহ আটক করেছে। এ সময় তার কাছ থেকে ছয় রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার জানান, ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102