ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২১ বার পঠিত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময়ে তিনি ঘরে ঘরে গিয়ে রোহিঙ্গাদের জীবন যাপন দেখেন।

মঙ্গলবার সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে ডেনিশ রাজকন্যাকন্যাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ অন্যান্য সরকারি কর্মকতারা।

ডেনিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পর্যবেক্ষণ করেন মেরি।
এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্প ক্যাম্পে যান ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন। এ সময় গাছের চারা রোপন করেন তিনি এবং রোহিঙ্গা কোর্ডিনেশন অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সাথে সাক্ষাৎ করে স্থানীয়দের বিভিন্ন বিষয়ে অবগত হন রাজকুমারী।

এর আগে সোমবার বাংলাদেশে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজকুমারী মেরি। পাশপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।পরে সোমবার বিকেলে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছায় ডেনমার্কের রাজকুমারী।

তিন দিনের সফর শেষে আগামীকাল বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রাজকুমারী ম্যারি এলিজাবেথের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102