ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় প্রায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবাসহ মো. মিজান (২১) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট বাইল্যাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মিজান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের বনি আমীনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে কৌশলে ইয়াবা পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সকালে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারী উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. মিজান নামের রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102