সৃষ্টি বার্তা, ডেস্কঃ কক্সবাজারে উখিয়ায় পারিবারিক কলহের জেরে নুরুল হক নিহতের ঘটনায় স্ত্রী ও দুই মেয়েসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন নিহত নুরুল হকের স্ত্রী খতিজা বেগম (৪০), তার বড় মেয়ে ইয়াসমিন আক্তার (২২), ছোট মেয়ে সুজিয়া আক্তার (১৫), ছেলের স্ত্রী রহিমা আক্তার (২২)।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পারিবারিক কলহে সংঘর্ষ বাঁধে। এ সময় চিরাই কাঠ দিয়ে মাথায় আঘাত করলে নুরুল হক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, আটকদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।