ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে সড়কের পাশে লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় মাহামুদুল করিম (৪৪) নামের এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জুমনগরস্থ সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহামুদুল করিম ওই এলাকার মৃত আব্দুস ছমদের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, সোমবার সকালের দিকে দিনমজুর মাহামুদুল হকের রক্তাক্ত দেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখি। এসময় তার পাশে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

নিহতের স্ত্রী রাশেদা বেগম বলেন, গতকাল রবিবার রাতে বাসায় ফিরে মাহামুদুল করিম। এরপর স্বামী-স্ত্রী দুইজন মিলে রাতের খাবারও খায়। রাতে ১১টার দিকে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ি। এসময় মাহামুদুল করিম বাড়ির বারান্দায় বসে ছিল। পরে সকালে সাড়ে ৬টার দিকে এক ছেলে এসে মাহামুদুল করিমের লাশ সড়কের পাশে পড়ে রয়েছে বলে আমাকে জানায়। কে বা কারা তাকে হত্যা করেছে বলতে পারছিনা।
চকরিয়া থানার এসআই মো. সায়েম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মাহামুদুল করিমের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় শ্বাসনালী ধারালো ছুরি দিয়ে কেটে দেয়া হয়েছে। এছাড়া পিঠে দাগ রয়েছে। লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, পূর্ব-শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারপরও ঘটনার ক্লু উদঘাটনের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102