ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের হোটেল কক্ষ থেকে বাচ্চু মিয়া (৫২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সেন্টমার্টিন ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নীল দিগন্ত রিসোর্ট নামে একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে টেকনাফে নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে হার্ট-অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, মারা যাওয়া পর্যটকের হার্টের সমস্যা ছিল বলে তার সাথে ভ্রমণে আসা সঙ্গীরা জানিয়েছেন। রাতে বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে সঙ্গীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
রবিবার ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ৭ জনের একটি টিম সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে এসে নীল দিগন্ত রিসোর্টের রুমে উঠেন। হোটেল রিসোর্টে বাচ্চু মিয়ার ঠিকানা লিখা রয়েছে পিতার নাম মৃত আব্দুল হামিদ, গ্রাম রূপগঞ্জ, ডেমরা নারায়ণগঞ্জ ঢাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102