ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাসচাপায় ২ শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা কয়েকদিন আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অভি (২০)। ইনজামাম উল আলম রাফি কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে। মেহেরাব হোসেন অভি লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন রুদ্র জানান, বিকাল পৌনে ৩টার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। এছাড়া মেহেবারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102