ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৯ বার পঠিত

ফাতীনের মর্মান্তিক মৃত্যুতে বিপর্যস্ত তার পরিবার। গভীর শোকের ছায়া সবখানে।
শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মৃত্যু হয় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতীন ইতমাম মাহমুদের।

ঘোরাঘুরি আর ছবি তোলার নেশা ছিলো রাজধানীর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফাতীনের। সেই নেশায় বৃহস্পতিবার (১ অক্টোবর) দশম সেমিস্টারের পরীক্ষা শেষ করেই পাঁচ বন্ধু মিলে বেরিয়ে পড়েন সমুদ্রের টানে কক্সবাজারের উদ্দেশ্যে। কিন্তু সমুদ্রই কাল হয় ফাতীনের। গোসল করতে নেমে ভাটার টানে তলিয়ে যান ফাতীম। পরে কোষ্টগার্ড তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাতীন মৃত্যুর খবরে তার মাজার রোডের বাড়িতে শোকের ছায়া। ফাতীনের বাবা মাহমুদুল হোসাইন বলেন, ‘তার কোন কিছুতেই নেশা ছিলো না। এমনকি কোন জামাকাপড় কেনারও শখ ছিলো না। তার একটাই শখ ছিলো ট্র্যাভেলিং করবে। সে ভারতে কয়েকবার গেছে এটা তার হবি।’

শনিবার (৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102