ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজার সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে ঢুকছে রোহিঙ্গা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজার সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ থেমে নেই। গেল কয়েকদিনে প্রায় অর্ধশত রোহিঙ্গা ঢুকেছে টেকনাফে। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঠিকানাও হচ্ছে বিভিন্ন ক্যাম্পে। বিষয়টি এপিবিএন নিশ্চিত করলেও জানা নেই বিজিবির। এমন অবস্থায় ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা বাড়ছে।

গেল কয়েকদিনে ২২ জন রোহিঙ্গাকে শনাক্ত করেছে এপিবিএনের ১৬ ব্যাটালিয়ন। যারা নতুন করে এসেছে বাংলাদেশে। এপিবিএন ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, অন্যান্য ব্যাটালিয়নও শনাক্ত করেছে আরো অন্তত ২০-২২জন নতুন রোহিঙ্গা।

তবে এ বিষয়ে কোন তথ্য নেই বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল ফয়জুর রহমান।

নতুন অনুপ্রবেশকারীদের একজন সোনা মিয়া। জানান, ২০১৭ সাল থেকে কারাভোগ করেন মিয়ানমারে। সেখানে তার কেউ নেই। তাই মুক্তি পেয়েই চলে আসেন এপাড়ে।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কথা বলতে রাজি হননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তবে ক্যাম্পে আশ্রয় দেয়ায় উদ্বেগ জানিয়েছে নাগরিক সমাজ।

সম্প্রতি মিয়ানমার সরকার ২৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেয়ার খবর প্রচারিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। যাদের মধ্যে রোহিঙ্গা রয়েছে ৬ শতাধিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102