ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঙ্গনার বিরুদ্ধে কলকাতার থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। নিয়ম ভঙ্গের কারণে তার টুইটার অ্যাকাউন্ট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বেশ। এর রেশ কাটতে না কাটতেই এবার কঙ্গনার বিরুদ্ধে কলকাতার উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন মমতা ব্যানার্জি সম্পর্কে টুইটে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ঋজু দত্ত নামের এক তৃণমূল সমর্থক।

টুইটে কঙ্গনা লিখেছিলেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি। যা প্রবণতা দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।

কঙ্গনার এ মন্তব্য মেনে নিতে পারেননি তৃণমূল সমর্থকরা। ফলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এদিকে উস্কানিমূলক মন্তব্য এবং বাঙালি জাতিকে অপমানের অভিযোগে কঙ্গনার নামে কলকাতায় একটি মামলা করেছেন হাইকোর্টের আইনজীবী সুমিত চৌধুরী। ই-মেইলে কঙ্গনার নামে মামলা দায়ের করেছেন তিনি।

সুমিত চৌধুরীর অভিযোগ করেন, কঙ্গনা বাংলার আইনশৃঙ্খলা নষ্ট করতে চাইছেন। ২ মে তিনি যে তিনটি টুইট করেছেন তা পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গবাসীর অপমান। বিজেপির পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা।

সূত্র: দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102