ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঙ্গোয় জঙ্গি হামলায় নিহত ৪৬ বেসামরিক নাগরিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৫৬ বার পঠিত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দেশটির এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। বৃহস্পতিবার ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলা হয়।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি বলেন, ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন তিনি। উগান্ডার এ সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে এ সংক্রান্ত জাতিসংঘের এক হিসাবে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার হামলার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে, তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো। হামলায় কতজন নিহত হয়েছে তা বলেননি তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102