ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কচুয়ায় নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

আল্লাহর গুণবাচক ৯৯ নাম নিয়ে সৌদি আরবের আদলে কচুয়ায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ও সুবিশাল ‘আল্লাহু’ স্তম্ভ। চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ডুমুরিয়া বায়তুল আমান জামে মসজিদের সামনেই দৃষ্টিনন্দন এ স্তম্ভ নির্মাণের কাজ চলছে। স্তম্ভটির নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হলে ‘আল্লাহু চত্বর’ হিসেবে এটি পরিচিতি পাবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্গাকার স্তম্ভটির চার পাশে আল্লাহর গুণবাচক ৯৯ নাম আরবিতে ওপর থেকে নিচে লেখা হবে। নিচে রয়েছে বর্গাকার বেদি যা আবার দুই স্তরের গোলাকার বেদি দিয়ে পরিবেষ্টিত। কারুকার্য সম্পন্ন না হলেও অবয়ব ফুটে ওঠায় এলাকার লোকজনরা স্তম্ভটি দেখার জন্য ছুটে আসছেন।

জানা যায়, মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল মিয়াজীসহ (ব্যাংকার) এ মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম মিয়াজীর বিশেষ প্রচেষ্টায় আল্লাহু স্তম্ভের নির্মাণ কাজ চলছে। স্তম্ভটি দুই ফুট বর্গাকার, যার উচ্চতা হবে ৩৮ ফুট। ৩৩ ফুটের মধ্য লিপিবন্ধ হবে আল্লাহর ৯৯টি নাম এবং ওপরে পাঁচ ফুটে থাকবে ‘আল্লাহু’ লেখা। আল্লাহর ৯৯ নামের স্তম্ভটির নির্মাণে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে হবে বলে মসজিদ পরিচালনা কমিটি জানান।

স্তম্ভটি নির্মাণের উদ্যোক্তা মো. মোস্তাফা কামাল মিয়াজী বলেন, এ বছরের এপ্রিল মাসে স্তম্ভটির নির্মাণ কাজ শুরু হয়েছে। ধর্মীয় অনুভূতি থেকে স্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আগামী ২ মাসের মধ্য এটি নির্মাণ কাজ শেষ হবে এবং এটিকে লাইটিং সিস্টেমের মধ্যে রাখা হবে।

মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম মিয়াজী বলেন, এটি একটি ভালো উদ্যোগ। আল্লাহর নাম মানুষের স্মরণে আসবে। দেখলে স্বাভাবিকভাবেই মানুষ আল্লাহকে স্মরণ করবে। আমরা দেখেছি আরব দেশে সৌদি আরবের বিভিন্ন পথে পথে আল্লাহর নাম লেখা থাকে। এ থেকে মানুষের মনে আল্লাহর নাম স্মরণ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102