ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কটিয়াদীতে ক্লিনিক ও স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার ‘অপরাধে’ নির্মাণাধীন ওই ক্লিনিক ও স্বাস্থ্যসচিবের বাড়িঘরে হামলা হয়েছে। গতকাল শনিবার উপজেলার পূর্ব চান্দপুর গ্রামে স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নানের সামনেই এমন তাণ্ডব চালানো হয়। হামলাকারীদের রডের আঘাতে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম আহত হয়েছেন। হামলাকারীদের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কিছুদিন আগে স্বাস্থ্যসচিবের স্ত্রী কামরুন্নাহার জেবু মারা যান। স্ত্রীর স্মৃতি ধরে রাখতে স্বাস্থ্যসচিব নিজ গ্রাম কটিয়াদীর পূর্ব চান্দপুরে কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য নিজের পৈতৃক জমি দান করেন। গতকাল ওই ক্লিনিক ও সংলগ্ন রাস্তা পাকাকরণের কাজ চলছিল। স্বাস্থ্যসচিবও বাড়িতেই অবস্থান করছিলেন। দুপুরে তিনি কাজের অগ্রগতি দেখতে কমিউনিটি ক্লিনিকে যান। এ সময় স্বাস্থ্যসচিবের প্রটোকলে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) পুলিশের লোকজনও ছিলেন। ওই সময় চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুরাদ, আমজাদ হোসেন লিটন ও মুনের নেতৃত্বে একদল যুবক এসে নির্মাণকাজে বাধা দেন।

এক পর্যায়ে কটিয়াদী সদর থেকে বেশ কয়েকটি মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলে শতাধিক ক্যাডার এসে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক ভবন, সাইটের ঘর, বেড়া ও স্বাস্থ্যসচিবের চাচাতো ভাইদের বাড়িঘরে ভাঙচুর শুরু করে। পরে তারা স্বাস্থ্যসচিবের বাড়িতেও হানা দেয়।

প্রত্যক্ষদর্শী মোয়াজ্জেম হোসেন ও ইমাম হোসেন জানান, হামলাকারীরা অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়। পরে স্বাস্থ্যসচিবের প্রটোকলে থাকা কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাঁকে রড দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলাকারীরা একপর্যায়ে পাশের পুকুরে ফেলে দিতে তাঁকে ধাক্কা মারে। এ সময় তাঁর মোবাইল ফোনটি পুকুরে পড়ে যায়।

স্বাস্থ্যসচিব এ ব্যাপারে বলেন, ‘কমিউনিটি ক্লিনিক ও রাস্তা নির্মাণের বিষয়টি স্থানীয় এমপি সাহেবকে না জানানোয় এমপির ভাগ্নেসহ তাঁর লোকজন এই ন্যক্কারজনক তাণ্ডব চালিয়েছে। ৫০ জনের সামনেই ওরা বলেছে যে এমপির নির্দেশ ছাড়া কিছু হবে না।’

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাসউদ জানান, হামলাকারীরা কটিয়াদী উপজেলার এসি ল্যান্ডকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে কেউ আইনগত ব্যবস্থা নিতে চাইলে পুলিশ মামলা নেবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102