ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঠোর বিধিনিষেধেই এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২২ বার পঠিত
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (২৬ জুলাই) রাতে মাউশির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।

মাউশি থেকে প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) অ্যাসাইনমেন্ট পাঠানো হলো।

এ অ্যাসাইনমেন্ট ২০২১ সালের সব এইচএসসি পরীক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষা নেয়া হবে না। এছাড়া চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেয়া হবে না। সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর যোগ করা হবে বিভাগভিত্তিক তিন বিষয়ের পরীক্ষা/মূল্যায়নের নম্বরের সঙ্গে।

গতকাল (সোমবার) ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে কিভাবে ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে। তার আলোকে চলতি বছরের ফলাফল প্রকাশ করা হবে।

যেহেতু করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না, তাই চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরিকৃত সিলেবাসের আলোকে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। এটি মূল্যায়ন করে ক্লাস শিক্ষকরা নম্বর যুক্ত করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাবেন। এসব নম্বর যুক্ত করে ফলাফল প্রকাশ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102