কঠোর বিধিনিষেধের ১২তম দিনে রাজধানীতে গণপরিবহণ ছাড়া সব ধরণের পরিবহণই সড়কে চলছে।
দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কয়েক মাস ধরে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে, ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ।
এরপর আবার গত ২৩শে জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। আগামী ৫ই আগস্ট মধ্যরাত পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ।