ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঠোর বিধিনিষেধের ৯ম দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

কঠোর বিধিনিষেধের নবম দিনে দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালে ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা কম। মানুষের যাতায়াতেও ধীর গতি।

সকাল থেকেই আইনশৃঙ্খলাবাহিনীও তৎপর। চেকপোস্টে পরিস্থিতি সামাল দিতে আগের মতো বেগ পেতে হচ্ছেনা তাদের। অপ্রয়োজনে বের হওয়া গাড়ি এবং উপযুক্ত কারণ দেখাতে না পারা যানবাহনগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছেন পুলিশ।

এদিকে গাবতলী থেকে রাইড শেয়ারিং করে ঢাকার বাইরে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এছাড়া সাভার এলাকায় কিছু গণপরিবহন চলছে বলেও জানিয়েছেন রাজধানীতে আসা যাত্রীরা। তবে বৃহস্পতিবার অতিরিক্ত গাড়ির চাপে কোথাও কোথাও দেখা দেয় যানজট। ব্যাংক-বিমা এবং পুঁজিবাজারে লেনদেন চালু থাকার ফলে রাজধানীর রাস্তায় জনসমাগম ও যানবাহন বেড়েছিল।

এর আগে, দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তা প্রতিরোধে ১লা জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ৫ জুলাই আরেক দফায় চলমান কঠোর বিধি-নিষেধের মেয়াদ ১৪ই জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জরুরি পন্য পরিবহণ ছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকলেও টিকার কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে বলে ঘোষণা দেয়া হয়। বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকছে সেনাবাহিনীও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102