ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ নভেম্বর) রাতে রাজশাহীতে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।

১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। ১৯৭৩ সালে রাবির দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন। ৩১ বছর শিক্ষকতার পর অবসর নেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’- এ নিজের বাসায় ছিলেন তিনি।

১৯৬০ এর দশকে কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন হাসান আজিজুল হক। মূলত মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য খ্যাতি লাভ করেন তিনি। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ।

১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান হাসান আজিজুল হক। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। আর ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার দেয়।

সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে হাসান আজিজুল হককে ‘সাহিত্যরত্ন’ উপাধি দেয় একটি বেসরকারি ব্যাংক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102