ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কথা রাখে না ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

সেই সেপ্টেম্বর, আবারও ধাক্কা। গত বছর এই মাসেই দেশের বাজারে পেঁয়াজের জন্য হাহাকার লেগেছিল। কারণ পূর্ব ঘোষণা ছাড়া ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। এবারও সেই একই ঘটনা ঘটালো ভারত। যখন বাংলাদেশ খুশিমনে বন্ধু রাষ্ট্র ভারতকে ১২ টন ইলিশ পাঠিয়েছে, অমনি ভারতের পেঁয়াজ বন্ধ হলো। জনমনে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি ও মজুদে ঘাটতির কারণে গত বছর সেপ্টেম্বরে প্রথমে পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি পায় এবং পরে রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর বাংলাদেশের বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরের পেঁয়াজের দাম বেড়ে হয় ৩০০ টাকায়।

পরবর্তীতে পাকিস্তান, মিয়ানমার, চীন, মিশর, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সরকার। নতুন পেঁয়াজ ওঠার পর গত মার্চে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত।

পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হলে বাংলাদেশকে আগেই জানানো হবে এমন প্রতিশ্রুতি ভারত দিলেও ভারত এবারও কথা রাখেনি।  নিজ স্বার্থে ভারত কখনই বন্ধুর কথা চিন্তা করে না। এবারও আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে তারই প্রমাণ দিলো।

ভারতের একটি সূত্র জানায়, গতকাল সোমবার বেনাপোল বন্দর দিয়ে ৫০ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির পর সব বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। হঠাৎ বন্ধের ঘোষণা হওয়ায় বন্দরের ওপারে পেঁয়াজ ভর্তি যে ট্রাকগুলো ছিল, সেগুলো বর্ডার পার হতে দেয়া হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের দাবি ২৫০ মার্কিন ডলারের এলসি সংশোধন করে ৭৫০ ডলারে উন্নীত করলেই তবে পেঁয়াজ ঢুকবে।

অন্যদিকে দিনাজপুরের  হিলি স্থল বন্দর দিয়ে সবশেষ রোববার পর্যন্ত ভারত থেকে ১২৯টি পেঁয়াজ বোঝাই ট্রাকে প্রায় ৮০০ টন পেঁয়াজ আমদানি হয়। সোমবার সারা দিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। হিলি স্থলবন্দরের কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সেখানের সংকটের কথা জানিয়েছেন, ভারতেও পেঁয়াজের মূল্যবৃদ্ধির কথা বলছেন।

তবে হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাংলাদেশে এবার সার্বিক অবস্থায় কেমন প্রভাব পড়বে তা এখনও বলা যাচ্ছে না।

গত বছরের পেঁয়াজের সংকট দেখা দিলে ২৪ নভেম্বর ২০১৯ এফবিসিসিআইর এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাৎসরিক পেঁয়াজের চাহিদা নিয়ে একটি হিসেব তুলে ধরেন। সেখানে দেখা যায়, দেশের বাৎসরিক পেঁয়াজের ২৪ থেকে ২৫ লাখ টন। অর্থাৎ প্রতি মাসে দুই লাখ টন পেঁয়াজ লাগে। প্রতিমাসে গড়ে ৮০ হাজার থেকে এক লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়।

গত ৭ বছরের হিসেবে উল্লেখ করে তখন মন্ত্রী জানান, মৌসুমের শেষ দিকে এসে এক লাখ টনেরও বেশি পেঁয়াজ আমদানি করতে হয়। এর ৯৫ হাজার টন ভারত থেকে আসত, আর ৫ হাজার টন অন্য দেশ থেকে আসত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102