ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কনস্টেবলকে এডিসি হারুনের থাপ্পড়, ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত
মঙ্গলবার নিউমার্কেট এলাকায় এডিসি হারুন অর রশিদ এক পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিউমার্কেট এলাকায় সংঘর্ষ থামাতে যাওয়া পুলিশ সদস্যদের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে। নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সদস্যদের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুন অর রশিদ। এ সময় গুলি শেষ হয়েছে বলায় ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন তিনি।

এদিকে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে তর্ক বিতর্কের জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ এডিসি হারুন অর রশীদকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট নীলক্ষেত মোড়ে এক লিখিত বক্তব্যে এই দাবি জানান।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- হোস্টেল ও ক্যাম্পাস খোলা রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ অব্যাহত রাখতে হবে, আহতদের সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহন করতে হবে এবং সাংবাদিক ও অ্যাম্বুলেন্সে হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
#সমকাল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102