ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী পুতুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৪ বার পঠিত

সংগীতশিল্পী ও লেখিকা সাজিয়া সুলতানা পুতুলের ঘরে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত এই তারকা।

সোমবার (২০ জুন) রাতে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন পুতুল। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

ফেসবুকে সুখবরটি পুতুল নিজেই জানিয়েছেন। তিনি প্রথম সন্তানের নাম রেখেছেন সংগীতের আবহেই, হারমনি সৈয়দা গীতলীনা।

পুতুল বলেন, ‘সৈয়দ রেজা আলি আর আমার কন্যা সন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরো অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’

সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা।

২০২১ সালের ১৪ এপ্রিল কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস শুরু আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলির সঙ্গে ঘর বাঁধেন পুতুল। তাদের সংসার আলো করে জন্ম নিল প্রথম সন্তান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102