ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

নতুন সিনেমা ‘মণিকর্ণিকা রিটার্নস দ্য লেজেন্ড অব দিদ্দা’র ঘোষণা করার এক দিনের মাথায় কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। অভিযোগ করেছেন‘দিদ্দা- দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মীর’ বইটির লেখক আশিস কওল।

বইটির লেখক বলেন, ‘‘কঙ্গনার মতো অভিনেত্রীর এমন আচরণে আমি অবাক। দিদ্দা যেহেতু কাশ্মীরের রানি ছিলেন, কঙ্গনা এই অভিযোগ অস্বীকার করতেই পারেন। কিন্তু আমার কাছে বইটির কপিরাইট আছে।’’ লেখকের দাবি, ছ’বছর ধরে গবেষণা করে রানির সম্পর্কে তথ্য সংগ্রহ করে যে বইটি তিনি লিখেছেন, এত বিস্তৃতভাবে দিদ্দাকে নিয়ে আর কোনও ইতিহাসবিদ লেখেননি। এর আগে কলহন দিদ্দাকে নিয়ে দু’পাতা লিখেছিলেন।

এদিকে আশিস গত সেপ্টেম্বরে কঙ্গনাকে এই বইয়ের হিন্দি অনুবাদ ‘দিদ্দা- কাশ্মীর কি যোদ্ধা রানি’র জন্য ভূমিকা লিখে দেওয়ার অনুরোধ করেন। তবে তার উত্তর এখনও পাননি আশিস। এ দিকে দিদ্দাকে নিয়ে সিনেমার ঘোষণা করে দিয়েছেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102