ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘কফি উইথ করণ’-এ কোনোদিন যাবেন না দীপিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫৪ বার পঠিত

বলিউডের অনেক তারকাকেই সঞ্চালনা করতে দেখা যায়। তাদের হাত ধরে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অনুষ্ঠান। এমনই অনুষ্ঠান ‘কফি উইথ করণ’। প্রযোজক, পরিচালক করণ জোহরের এ শোয়ে বি-টাউনের অনেকেই এসেছেন। তবে এই শোয়ে কখনও যাবেন না বলে পণ করেছেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শেষবার ‘কফি উইথ করণ’-এ করণের প্রিয় সেলেব আলিয়া ভাটের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন দীপিকা। ব়্যাপিড ফারায় রাউন্ডে মূল্যবান জিনিসে ঠাসা হ্যাম্পারটি করণ তুলে দিয়েছিলেন আলিয়ার হাতে। তাতেই হতাশ ও অসম্মানিত বোধ করেছিলেন দীপিকা। দীপিকা বলে দিয়েছিলেন যে, তিনি জানতেন করণ হ্যাম্পারটি আলিয়াকেই দেবেন। তারপর থেকে তিনি নিজেকে কথা দিয়েছেন কোনওদিনও ‘কফি উইথ করণ’-এ অংশগ্রহণ করবেন না।

এ ঘটনায় কিন্তু দীপিকার অনুরাগীরাও ক্ষিপ্ত হয়েছিলেন করণের উপর। কেউ কেউ বলেছিলেন, “দীপিকা কথা রেখেছেন। তিনি আর কোনওদিন ‘কফি উইথ করণ’-এ যাননি। কেন এমন শোতে দিপু যাবেন, যেখানে আলিয়াই সব?” একজন লিখেছিলেন, “চোখের সামনে নেপোটিজ়ম দেখেও দীপিকা কেমন হাসছেন। এটাই আসল শিক্ষা।”

এদিকে কয়েকদিন আগে করণ ঘোষণা দেন ‘কফি উইথ করণ’-এ অংশ নেবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তিনি আসেননি। এতে ফের প্রমাণিত হলো কথা রেখেছেন দীপিকা। তাকে আসলেই আর দেখা যাবে না করণের শোয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102