ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কবরস্থানের পেছনে কিশোরের গলাকাটা মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

নরসিংদী পৌর এলাকার কামারগাঁও কবরস্থানের পাশ থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ করেছে পুলিশ। নিহত শাওন মিয়া (১৫) ময়মনসিংহ এর নান্দাইল থানার সিংড়াইল গ্রামের হাইওর মিয়ার ছেলে।

তবে তারা নরসিংদীর রাঙামাটি এলাকার সজল মিয়ার বাড়িতে ভাড়া থাকত। সে সাটিরপাড়া এলাকার মীর এমদাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাওনের পিতা হাইওর মিয়া অসুস্থ থাকায় স্কুলছাত্র শাওন গত ২ দিন ধরে তার বাবার অটোরিকশাটি নিজেই চালাচ্ছিল। গত ১৭ মার্চ সকালে অটোরিকশা নিয়ে বের হয় শাওন। সন্ধ্যায় শহরের শাপলা চত্বরে তার চাচাত ভাইদের সঙ্গে চলতি পথে দেখা হয় তার। তারপর থেকে সে নিখোঁজ ছিল।

সবশেষ বৃহস্পতিবার সকালে তার চাচাতো ভাই আবুল হাসান জয় সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পায় কামারগাঁওয়ের কবরস্থানের পেছনে তার মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাছাড়া বুধবার তার সঙ্গে থাকা অটেরিকশাটিও পাওয়া যায়নি।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, নিহত স্কুলছাত্র শাওনকে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বাবার অটোরিকশার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102