ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কবিরহাটে আগুনে ছাই ৮ দোকান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১২ টার দিকে চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদ্রাসা সংলগ্ন এলাকায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। এতে কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, দধি দোকানে হাই ভোল্টেজের লাইট দিয়ে দধিতে তাপ দেয়ার সময় অতিরিক্ত গরমে কাগজ পুড়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে মধ্যরাতে অনেকে বাজারে ছুটে আসেন এবং নিজের সম্বলটুকু হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102