ads
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কবে ফিরবেন জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭১ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রচণ্ড গরমকে এড়িয়ে চলতে আপাতত নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না নায়িকা। সূর্যের উত্তাপ কমলেই তবে কাজে ফিরবেন বলেও জানান পূর্ণিমা।

তিনি বলেন, ‘এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।’

গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজ। জানা যায়, বিশ্বের এক শ দেশ থেকে দেখা হয় সিরিজটি।

প্রসঙ্গত, বর্তমানে ‘আহারে জীবন’, ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। এরমধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ ছবির কাজ প্রায় শেষ। অর্ধেক কাজ হয়েছে ‘জ্যাম’-এর। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় এ অভিনেত্রীকে।

ADVERTISEMENT

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102